কুষ্টিয়া প্রতিনিধি ।। কুষ্টিয়া শহরে এক নারী রোগীকে শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

গত বৃস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। আটক আরিফ ওই ডায়াগনষ্টিক সেন্টারে ইসিজি কক্ষে কাজ করেন। তিনি সদর উপজেলার রহিমপুর এলাকার জাকির হোসেনের ছেলে। পুলিশ ও শ্লীলতাহানির শিকার নারী সূত্র জানায়, দুপুরে ওই নারীর বুকে ব্যথা নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যান। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বের হলে এক দালাল তাকে কৌশলে ইসিজি করানোর কথা বলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। ইসিজি কক্ষ থেকে ওই নারীর স্বামীকে বের করে দেওয়া হয়। এরপর ওই নারীর স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দেন। এসময় মেয়েটির চিৎকারে আরিফ পালিয়ে যায়।

এরপর তাঁর স্বামী ঘটনাটি দ্রুত পুলিশকে জানায়। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু বলেন, শ্লীলতাহানির অভিযোগে আরিফকে আসামী করে মামলা করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কে এম শাহীন রেজা
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে