২০১৮-১৯ অর্থবছরের জন্য ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
চলচ্চিত্রগুলো হলো- ‘খিজির পুরের মিসি’ পরিচালক জান্নাতুল ফেরদৌস আইভি, ‘মিঠুর একাত্তর যাত্রা’ প্রযোজক নাসির উদ্দীন ও পরিচালক জাহিদ সুলতান, ‘রুপালি কথা’ পরিচালক নাজমুল হাসান, ‘শিকল ভাঙ্গার গান’ পরিচালক ফারাশাত রিজওয়ান ও ‘ময়না’ পরিচালক উজ্জ্বল কুমার মন্ডল।৯ এপ্রিল প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদানপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।
তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান সমৃদ্ধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্যই এই অনুদান।
তথ্যঃ পূর্বপশ্চিম বিডি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














