নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে লাইটার জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।

সারাদেশের মতো চট্টগ্রামেও সকাল ৬টা থেকে শুরু হয় নৌযান শ্রমিকদের ধর্মঘট। বন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার বহির্নোঙ্গরে থাকা ৪৮টি বড় জাহাজ থেকে লাইটার জাহাজগুলোতে পণ্য উঠানামা করা হয়। তবে মঙ্গলবার সকাল থেকে ধর্মঘটের কারণে লাইটার জাহাজ শ্রমিকরা কাজ না করায় বড় জাহাজগুলো অলস বসে আছে। তবে বন্দরের অভ্যন্তরীণ জেটিগুলোতে পণ্য উঠানামা অব্যাহত আছে। এদিকে ধর্মঘটের কারণে কাজ বন্ধ থাকায় পণ্য বোঝাই প্রায় ৩০০ লাইটার জাহাজ বিভিন্ন ঘাট ও নদীতে আটকা পড়েছে বলে জানিয়েছেন জাহাজ মালিক শ্রমিকরা। এসব লাইটার জাহাজের বেশিরভাগেই রমজানের জন্য আনা বিভিন্ন পণ্য রয়েছে।

নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে লাইটার জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে