কারাবন্দি খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী এবং বিএনপি নেতারা। এদিকে দল প্রধানের মুক্তির জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিলেও এখন পর্যন্ত জোরালো কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি বিএনপির নীতিনির্ধারণী ফোরামে। জামিনেই খালেদো জিয়ার মুক্তির অপেক্ষায় নেতারা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্যারোল আবেদন করলে বিবেচনা করা হবে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর আলোচনায় আসে খালেদা জিয়ার প্যারোল ইস্যু। চেয়ারপারসনের অসুস্থতা কেন্দ্র করে বিএনপির একটি অংশ প্যরোলে মুক্তির বিষয়ে ইতিবাচক। তবে বড় অংশটিই এর বিপক্ষে। তবে এখন শীর্ষ নেতাদের প্রায় সবাই বলছেন দোষ স্বীকার করে প্যরোলে মুক্তি চাওয়ার কোনো সুযোগ নেই। খালেদা জিয়াও প্যরোলে মুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছেন বলে দাবি করছেন নেতারা। অন্যদিকে আইনজীবীরা বলছেন, খালেদা জিয়ার বিশ্বাস, জামিনেই তিনি মুক্তি পাবেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান বলেন, স্পষ্ট জানিয়েছেন প্যারোল নেবেন না সরকারের দেয়ার প্রশ্নই ওঠে না।বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা তো প্যারোল চাইনি…আলোচনাই সরকার এনেছে তার বিশ্বাস জামিন হবে।
দল প্রধানের মুক্তির জন্য বিভিন্ন সভা-সমাবেশে রাজপথে জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। তবে সেই আন্দোলন কৌশল নিয়ে এখনো আলোচনা হয়নি শীর্ষ পর্যায়ে। নেতারা বলছেন, সরকার সদয় হলেই খালেদা জিয়া মুক্তি পাবেন।সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় নেতার শপথের উপর খালেদা জিয়ার জামিন, নির্ভর করছে বলেও গুঞ্জন রয়েছে রাজনৈতিক মহলে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























