তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে রুবানা হক নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম। এতে বিজিএমইএ’র ইতিহাসে প্রথম নারী সভাপতি হতে যাচ্ছেন রুবানা হক।

বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট। ঢাকায় সকালে ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে ভোটার কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। ঢাকা ও চট্টগ্রামে ভোট পড়েছে ৭৬ ভাগ।

নির্বাচন কমিশনার নিহাদ কবির জানান, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হয়েছে। দুই বছরের বদলে এবার প্রায় পাঁচ বছর পর হলো বিজিএমইএ নির্বাচন। নির্বাচিত পরিচালকরা, সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন ১৮ এপ্রিল।

ছবিঃ নাগরিক
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে