তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র নেতৃত্ব নির্বাচনের ভোট আজ। বিজিএমইএ-র ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচিত পরিচালকরা, সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন ১৮ই এপ্রিল।
দুই বছরের বদলে এবার প্রায় পাঁচ বছর পর হচ্ছে বিজিএমইএ নির্বাচন। তবে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সম্মিলিত ফোরামের চট্টগ্রাম অঞ্চলের ৯ পরিচালক। ঢাকার ২৬ পদের জন্য লড়বেন ৪৪ জন প্রার্থী। এর মধ্যে ফোরামের ২৬ আর স্বাধীনতা পরিষদের প্রার্থী ১৮ জন।প্যানেল নেতারা বলছেন, আন্তর্জাতিক পর্যায়ে পোশাক শিল্পের ভাবমূর্তি বাড়ানো, ন্যায্য দাম নিশ্চিত করা, ছোট ও মাঝারি কারখানা ঝড়ে পড়া রোধসহ বেশ কিছু চ্যালেঞ্জ বিজিএমইএর সামনে।
ভোট সুষ্ঠু ও উৎসবমুখর হবে, আশা প্রার্থী ও ভোটারদের।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























