কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেছেন রবীন্দ্রনাথের অর্ধেক সত্ত্বা রচিত হয়েছে বাংলাদেশের কুষ্টিয়ায়। বলা যায় রবীন্দ্রনাথের শিল্প চর্চার মানসিক পুষ্টি জুগিয়েছে কুষ্টিয়া। পদ্মা বিধৌত রবীন্দ্রনাথ, লালন, মীরমোশাররফ হোসেন, কাঙাল হরিনাথের স্মৃতিধন্য কুষ্টিয়া বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার বিকাশে উল্লেগযোগ্য ভূমিকা রেখেছে। এই কারণেই কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীলতার উপর বারবার আঘাত এসেছে।

সেই অবস্থা থেকে উত্তোরণের ক্ষেত্রে যেকয়জন মানুষ সহায়তা করেছেন তার আমাদের পৌর মেয়র আনোয়ার ভাই অন্যতম। তিনি আরও বলেন পৌরসভার সার্ধশতবার্ষিকীর অনুষ্ঠান জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের সাংস্কৃতিক সংযোজন। পরিশেষে ইবির দ্বিতীয় উপাচার্য হিসেবে পৌরসভার অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোয় মেয়রের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ার আলী বলেন পৌরসভার আগামী দিনের সমস্যা সমাধানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে শুরু হয় ৩য় দিনের অনুষ্ঠান। স্বাগত বক্তব্য প্রদান করেন প্যানেল মেয়র-০১ মতিউর রহমান মজনু। আরো বক্তব্য রাখেন লেখিকা সংঘের সভাপতি নুরুন নাহার ইকবাল। সঞ্চালক ছিলেন ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শিরিনা বিথি এবং পৌর কর্মকর্তা সাবিনা ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, আইআইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিসুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আবদুল লতিফ সহ পৌর কাউস্নিলরবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। বিশেষ আর্কষণ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের খেলা।

প্রিতম মজুমদার, ছবিঃ শেখ রোকন
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে