কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসব উপলক্ষ্যে তিনদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে সমাপণী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ লোকমান হোসেন মিয়া।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ, পাবনার জেলা প্রশাসক জনাব জসিম উদ্দীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মৃণাল কান্তি দে, লেখক ও গবেষক শেখ গিয়াসউদ্দীন

আহমেদ মিন্টু, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন প্রমুখ। স্বাগত বক্তা ছিলেন কুমারখালীর ইউএনও রাজীবুল ইসলাম খান।প্রধান অতিথি লোকমান হোসেন বলেন লালনের প্রতিটি কথা এক একটি আদর্শ।

তিনি স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন। তাকে নিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চতর গবেষণা হচ্ছে।প্রধান আলোচক সেলিম তোহা বলেন লালনের মানবতাবাদকে বঙ্গবন্ধু সাংবিধানিক কাঠামোতে অর্ন্তভুক্ত করেছিলেন।

এদিকে উৎসব উপলক্ষ্যে দেশ বিদেশ থেকে আগত সাধু, সন্ন্যাসী ও গবেষকদের পদভারে মুখরিত ছিল ছেউড়িয়ার কালী নদীর পার। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














