কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসবের দ্বিতীয় দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব এ কে এম খালিদ এমপি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান। আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক ও বোধোদয়ের সভাপতি এ্যাড. লালিম হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, পৌর মেয়র জনাব আনোয়ার আলী, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ চৌধুরী, শিল্পকলার সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি আলম আরা জুই প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এপিপি ও লালন একাডেমীর এ্যাডহক কমিটির সদস্য এ্যাড. শহীদুল ইসলাম। শুভেচ্ছা বক্তা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ ওবায়দুর রহমান ও এডহক কমিটির সদস্য জনাব মোঃ সেলিম হক।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী খালিদ বলেন দোল পূর্ণিমাকে কেন্দ্র করে লালন সাইজির মতাদর্শে দিক্ষিত সাধুরা এখানে আসেন ও নিজেদেরকে আলোকিত করেন। সপ্তদশ শতকের দ্বিতীয়পর্ব থেকেই এই বাউল তত্ত্বের উন্মেষ। বাউল তত্ত্ব এবং বাউল গান আমাদের সাহিত্যের এক অন্যতম শাখা। জ্ঞান, কর্ম ও ভক্তি এই তিনটি মার্গের সন্ধান রয়েছে এখানে।

প্রধান আলোচক ড. শাহিনুর বলেন লালনের সাইজির মানবতাবাদকে বঙ্গবন্ধু রাষ্ট্রীয় কাঠামোতে অর্ন্তভুক্ত করেছিলেন। বঙ্গবন্ধু বাঙালী জাতীয়তাবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ তৈরি করেছিলেন যেখানে সকল ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করবে। যেটি লালনের চিন্তার রাজনৈতিক প্রতিফলন। আলোচক লালিম হক বলেন লালন একটি প্রতিষ্ঠান। তাকে জানতে হলে তার গান এবং আধ্যাত্নবাদের চর্চা করতে হবে।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে