শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের “গর্ভকালীন ডায়াবেটিকস”র যথোপযুক্ত ব্যবস্থাপনায় Patient Empowerment(রোগী নিয়ামককৃত) ব্যবস্থার উপকারিতা সম্পর্কে সচতেনতার জন্য সভার আয়োজন করে গাইনী ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফাতেমা আশরাফ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে Empowerment বলতে বোঝায় যে পদ্ধতিতে রোগী নিজের সমস্যা বুঝতে পারে এবং সে অনুযায়ী পদক্ষেপের মাধ্যমে সু-স্বাস্থ্য বজায় রাখতে পারে। সাধারণত গর্ভবস্থায় প্রথম বারের মত ডায়াবেটিস দেখা দিলে তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলা হয়। ঢাকা ঘোষণা ২০১৫ অনুযায়ী গর্ভকালীন ডায়াবেটিসের হার বাংলাদেশে ৯.৭%। দক্ষিণ এশিয়াকে বলা হয় ডায়াবেটিসের রাজধানী।

এই প্রেক্ষাপটকে সামনে রেখে প্রফেসর ডাঃ ফাতেমা আশরাফ(বিভাগীয় প্রধান, গাইনী ও প্রসূতি) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ম মেনে খাদ্য তালিকা অনুসরণ করে কিভাবে রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে পারবেন সে ব্যাপারে একটি গবেষণা পরিচালনা করেন। রোগী নিয়নকৃত পদ্ধতিতে গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং গবেষণাটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগস্ট ২০১২-২০১৫ সময়কালীন সম্পন্ন করা হয়। এই গবেষণাটি অত্র হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়া, অধ্যক্ষ ডাঃ এবিএম মাক্সুদুল আলমসহ সকলের সর্বাত্মক সহযোগীতায় সুষ্ঠভাবে সম্পন্ন হয়।

প্রফেসর ডাঃ ফাতেমা আশরাফ(বিভাগীয় প্রধান, গাইনী ও প্রসূতি) গবেষণালব্ধ নতুন উদ্ভাবনী পদ্ধতিটি সম্প্রতি যুক্তরাজ্যের ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফান্ড অর্জন করে। পিএইচডি ফান্ডটি অর্জিত হয়েছে প্রফেসর ডাঃ এ্যান গ্রাহামের(এসোসিয়েট ডীন, ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্স) নামে।
গবেষণাটি সরেজমিনে দেখার জন্য বাংলাদেশে আসেন প্রফেসর ডাঃ এ্যান গ্রাহাম(এসোসিয়েট দীন, ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্স)। রোগীর সঠিক অংশগ্রহন ডায়াবেটিস রোগের নিয়ন্ত্রণের চাবিকাঠি। রোগীকে সম্মুখ ধারণা প্রদানের ফলে ডায়াবেটিকসের ক্ষতিকারক প্রভাব থেকে মা ও তার গর্ভের শিশুকে সুস্থ রাখাই গবেষণাটির পরীক্ষা লব্ধ ফল।

উক্ত সেমিনারে প্রফেসর ডাঃ ফাতেমা আশরাফ(বিভাগীয় প্রধান, গাইনী ও প্রসূতি) সহ আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মুস্তানজিদ, প্রিন্সিপাল (কুষ্টিয়া মেডিকেল কলেজ), সামিনা চৌধুরী, প্রফেসর ডাঃ এ্যান গ্রাহাম(এসোসিয়েট ডীন, ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্স)ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য, ডাঃ কে এম মামুন মোরশেদ(শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল), আফসানা আলমগীর(অফিস-ইন-চার্জ, কোয়ার্ডিনেশন এন্ড সাপোর্ট সেন্টার), ডাঃ মোঃ কাপিল আহমেদ(পিএইচডি, ডিরেক্টর-বিসিসিপি), এথেনা মাগদানি দাস(ম্যানেজিং ডিরেক্টর, বরিশাল বায়োকেমিক্যাল লিমিটেড), প্রফেসর শারমিন ইয়াসমিন (প্রেসিডেন্ট,পিএইচএফ), ডাঃ জেবুন নেসা রহমান(সিনিয়র টেকনিকাল অফিসার, ঊএনেফএএ সহ গনমাধ্যমকর্মীগন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














