বাংলাদেশ ব্যাংকের তদারকির অভাবে একের পর এক ব্যাংক কেলেংকারির পেছনে বাংলাদেশ ব্যাংকই দায়ী বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এছাড়া, বিনাদোষে কারাভোগ করা জাহালমের বিষয়ে দায় এড়াতে চান না জানিয়ে তিনি বলেন, সেই দায় নিরুপণে চলছে অভ্যন্তরীন তদন্ত। এদিকে, ব্যক্তির পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে নজর দিতে দুদককে পরামর্শ দিয়েছেন গণমাধ্যমের শীর্ষব্যক্তিরা।

দুর্নীতি দমন কমিশনের কৌশলপত্র -২০১৯ নিয়ে রবিবার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে দুদক। জানানো হয় দুদকের লক্ষ্য, উদ্দেশ্য এবং অর্জনের বিষয়গুলো। আলোচনায় মতামত জানান গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা। সর্বগ্রাসী দুর্নীতি রুখতে পরামর্শও দেন তারা। দুর্নীতি দমনে কমিশনের ইচ্ছার কথা জানান দুদক চেয়ারম্যান। চান এ কাজে জনগনের আরো সম্পৃক্ততা। জনগনের মানসিকতা না পাল্টালে দুর্নীতি দমন সম্ভব নয় বলে অভিমত দুদক চেয়ারম্যানের। বড় বড় পদধারী লোভীদের আইনের আওতায় আনার ওপর জোর দেন ইকবাল মাহমুদ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে