দেশের ভৌগোলিক সীমার বাইরে সামাজিক যোগযোগ মাধ্যমে দেয়া বিজ্ঞাপন থেকে ১৫ শতাংশ ভ্যাট নেবে সরকার। এ সংক্রান্ত এনবিআরের নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতোদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপন থেকে কোনো রাজস্ব নেয়া হতো না। সম্প্রতি হাইকোর্ট গুগল, ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ থেকে দেয়া বিজ্ঞাপন লেনদেনের ক্ষেত্রে সব ধরনের রাজস্ব আদায়ের নির্দেশনা দেয়া হয়। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ড।
এনবিআরের নির্দেনা বাস্তবায়নে সোমবার দেশের সব ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























