ডিজাইনে নিজস্বতার ছাপ ও সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রেও কাজ করছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)। ডিজাইনার ও সৃষ্টিশীল এ খাতের মধ্যে অংশীদারিত্ব তৈরির লক্ষ্যেই দু`দিনব্যাপী `ফ্যাশন ফেয়ার` আয়োজন করতে করেছে এফডিসিবি।

রাজধানীর গুলশানে গার্ডেনিয়া গ্র্যান্ড হলে (বাড়ি ৮, সড়ক ৫১, গুলশান ২) আজ বেলা ১১টা থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামীকাল রাত আটটা পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। আইপিএবির সহযোগিতায় এ প্রদর্শনীর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সিটি ব্যাংক।

দু’দিনের এই আয়োজনে প্রদর্শিত হচ্ছে- এমদাদ হক, কুহু প্লামন্দোন, চন্দনা আর দেওয়ান, মারিয়া সুলতানা, রিফাত রহমান, মাহিন খান, হুমায়রা খান, রিফাত রেজা রাকা, সারাহ করিম, সাদিয়া মিশু, ইজমাত নাজ রিমা, মুশাররাত রহমান, লিপি খন্দকার, ফারাহ আনজুম বারি, শাহরুখ আমিন, আফসানা ফেরদৌসী, ফায়জা আহমেদ, রুপো শামস, তাশফিয়া আহমেদ এবং শৈবাল সাহা’র মতো ফ্যাশন ডিজাইনারদের পোশাক।

অলাভজনক প্রতিষ্ঠান এফডিসিবি দেশের ফ্যাশন ও ডিজাইন সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে নানান কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এফডিসিবি’র লক্ষ্য হল দেশের শিল্পী ও ফ্যাশন খাতের জন্য এমন একটি প্ল্যাটফর্ম প্রদান যেখানে অভিজ্ঞতালব্ধ শিক্ষা থেকে শিল্পীরা দেশের মানুষের জন্য সমৃদ্ধ নকশা করতে পারে।

ডিজাইনে নিজস্বতার ছাপ ও নিজস্ব সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। ডিজাইনার ও সৃষ্টিশীল এ ডিজাইন খাতের মধ্যে অংশীদারিত্ব তৈরির লক্ষ্যেই এ ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করেছে এফডিসিবি।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে