শাহীন রেজা, কুষ্টিয়া।। কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক এম এ রাজ্জাক (৫০) আহত হয়েছেন। রবিবার রাত ৯টার দিকে নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে তিনি হামলার শিকার হোন। বর্তমানে তিনি দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক পরিবার ও দৌলতপুর থানা পুলিশ জানায়, দৈনিক আমার দেশ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি এম এ রাজ্জাক কাজ শেষে প্রতি দিনের ন্যায় উপজেলার পার্শ্ববর্তী মানিকদিয়াড় গ্রামে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। পূর্ব থেকে ওৎ পেতে থাকা বাড়ির সামনে ৩-৪ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক এম এ রাজ্জাকের ওপর পেছন দিক থেকে হামলা চালিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গত সোমবার দুপুরে দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপজেলা পরিষদ বাজারে মানববন্ধন করে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। এবিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সাংবাদিক এম এ রাজ্জাকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহীন রেজা,
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে