বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট ‘জি-সেভেনের’ সম্মেলনে যোগ দিতে জাপানে জড়ো হচ্ছেন বিশ্ব নেতৃবৃন্দ। জাপানের রাজধানী টোকিও’র ৩শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ‘সি শিমায়’ বৃহস্পতিবার দুই দিনের এ সম্মেলন শুরু হতে যাচ্ছে।

এরইমধ্যে জাপানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান জ্যঁ ক্লদ জাঙ্কার, আই-এম-এফ প্রধান ক্রিস্টিন লাগার্দেসহ বেশ কয়েকজন নেতা। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বৃহস্পতিবার সকালে জাপান পৌঁছুবেন বলে ধারণা করা হচ্ছে।

জি৭-এর পার্শ্ব বৈঠকে অংশগ্রহণের জন্য ৪ দিনের সফরে বৃহস্পতিবার জাপান যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে নিস্তেজ বৈশ্বিক অর্থনীতির বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক , বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে