ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত রেন্সজে তিরিঙ্ক। শনিবার সকালে, রাজধানীর একটি হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ- ইউরোপীয়ান রিলেশনস- প্রগনোসিস ফর দ্য ফিউচার’ শীর্ষক আলোচনায় তিনি এ উদ্বেগের কথা জানান।

রাষ্ট্রদূত রেন্সজে তিরিঙ্ক বলেন, নতুন সরকারের সাথে কাজ করতে চায় ইইউ। জিএসপি প্লাসে অন্তর্ভুক্ত হতে যোগ্যতা অর্জনে বাংলাদেশকে সকল ধরনের সহযোগিতা দেয়ার কথা জানান ঢাকায় নিযুক্ত এ ইইউ রাষ্ট্রদূত।

তিনি বলেন, অগ্রগতির পথে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে চলেছে বাংলাদেশ যা ইতিবাচক। এ সময় ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে যৌথ কর্মকান্ড ভবিষ্যতে আরো বাড়বে বলে আশাবাদ জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। এছাড়া, শিগগিরই জিএসপি প্লাসে অর্ন্তভুক্ত হওয়ার প্রক্রিয়া ও আলোচনা শুরু হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























