চলতি অর্থবছরের ৬ মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কমে যাওয়াই এর কারণ, বলছে কাস্টমস কর্তৃপক্ষ।

চলতি অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে হিলি স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১২২ কোটি ৮২ লাখ টাকা।

তবে আদায় হয়েছে ৯৪ কোটি ৮০ লাখ টাকা। কাস্টমস কর্মকর্তা মফিজুর রহমান জানান, হিলি বন্দরে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়, পাথর আমদানি থেকে। কিন্তু, ফারাক্কা ব্যারাজ মেরামতের কারণে ভারত থেকে আমদানি কমে গেছে।

নিউজ ডেস্ক।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে