দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের ২৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তারা দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় একটি বলয় সৃষ্টি করেছে এবং ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এদিকে, অর্থ আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের ১৩ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে দুদক।

সরকারি কর্মকর্তা-কর্মচারিদের অবৈধ সম্পদের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তাকের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। আরো কয়েকজনকে নোটিশ দেয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকটি সরকারি হাসপাতালেও অভিযান চালায় দুদক।

এরই ধারাবহিকতায়, বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ২৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। দুদকের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, একই কর্মস্থলে দীর্ঘদিন চাকরি সুবাদে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন কার্যালয়ে তারা দুর্নীতির শক্তিশালী বলয় তৈরি করেছে। ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে তাদের নামে। তাই এই কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয় দুদকের চিঠিতে।

এদিকে, সাত কোটি ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের ডিজিএম ইমরুল ইসলাম ও সাকির মাহমুদ শরফুদ্দিনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। বুধবার বিকেলে দুদকের উপ সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে