অর্থনৈতিক উন্নয়নের গতি ধরে রাখতে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা। সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম।

বিডা চেয়ারম্যান বলেন, শ্রমভিত্তিক অর্থনীতি থেকে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে দেশ। তিনি বলেন, গত এক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি ও মাথাপিছু আয়সহ অনেক সূচকে বড় অর্থনীতির দেশগুলোকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এ ধারা অব্যাহত রাখতে ব্যবসা বাণিজ্য করার প্রক্রিয়া সহজ করা হচ্ছে বলেও জানান বিডা চেয়ারম্যান। রপ্তানি খাতে তৈরি পোশাক নির্ভরতা থেকে বেরিয়ে আসতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে