ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের তথ্য অনলাইনে সময়মতো দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, ঋণপত্রসহ বৈদেশিক মুদ্রার সব ধরনের লেনদেনের বিষয়ে অনলাইন রিপোর্টিং ব্যবস্থা চালু আছে। তবে অনেক ব্যাংক তা মানছে না। ফলে এ বিষয়ে অনেক তথ্য কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসছেনা। পাশাপাশি ঋণপত্র সংশোধন করা হলে, সে তথ্য অনলাইনে সংশোধন করা হয়না বলেও অভিযোগ রয়েছে।

অনলাইন ব্যবস্থায় অপর্যাপ্ত তথ্যের কারণে নানা সমস্যায় পড়েন ঋণপত্রের গ্রাহক। ফলে দেশের সার্বিক রপ্তানি বাণিজ্য উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার আশংকা থাকে। তাই সব অনুমোদিত ডিলার ব্যাংক শাখকে, ঋণপত্রের সব তথ্য বাংলাদেশ ব্যাংকের অনলাইন ব্যবস্থায় রিপোর্টের নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে