বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাতের সংস্কারে বিদেশি ক্রেতাদের প্রতিনিধি নিয়ে গঠিত অ্যালায়েন্স মেয়াদ শেষে চলে গেলেও এখনো যায়নি একর্ড। একর্ড ও অ্যালায়েন্স চলে যাওয়ার পর, সংস্কার কাজের তদারকির করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নেতৃত্বে গঠিত কমিটি।

রানাপ্লাজা ধ্বসের পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের সংস্কারের জন্য উত্তর আমেরিকা ও ইউরোপীয় ক্রেতা জোটের প্রতিনিধিদের নিয়ে গঠিত একর্ড ও অ্যালায়েন্স গঠন করা হয়। পাঁচ বছরের মধ্যে তৈরি পোশাক কারখানাগুলোর সংস্কারের জন্য নেয়া হয় বিভিন্ন কর্মসূচি। উত্তর আমেরিকান ক্রেতাজোট অ্যালায়েন্স এর তত্ত্বাবধানে ৫ বছরে প্রায় ৪শ’ কারখানা শতভাগ সংস্কার শেষ হয়। গত ১২ ডিসেম্বর চূড়ান্ত প্রতিবেদন দিয়ে ঢাকা থেকে তাদের অফিস গুটিয়ে চলে গেছে অ্যালায়েন্স।

অ্যালায়েন্সের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী:
সংস্কারের আওতায় কারখানা                                       ৭৬৫টি
সংস্কারে ব্যর্থ হওয়ায় সম্পর্ক ছেদ হয়                             ১৫৭ টির সাথে
বাকী ৬৭৫ কারখানা জুড়ে সংস্কার হয়েছে                        ৯৩ শতাংশ
সংশোধনী কর্ম পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করেছে           ৪২৮টি

একর্ডের সংস্কার অগ্রগতি প্রতিবেদন সেপ্টেম্বর পর্যন্ত
একর্ড মূল্যায়নের কারখানা              ১৬৯০টি
৯০০টির অগ্রগতি                         ৯১ থেকে ১০০ শতাংশ
২৭০টির অগ্রগতি                         ৮১ থেকে ৯০ শতাংশ
১৫০টির অগ্রগতি                         ৭১ থেকে ৮০ শতাংশ
৩৭০ টির অগ্রগতি                        শূণ্য থেকে ৭০ শতাংশ

নির্ধারিত পাঁচ বছর পেরিয়ে গেলেও সংস্কার কাজ শতভাগ শেষ না হওয়ায় একর্ড ও অ্যালায়েন্সে বাংলাদেশ ছেড়ে যাওয়া নিয়ে ব্যাপক টানাপোড়েন চলে এক বছর ধরে। এরই মধ্যে অ্যালায়েন্স ঢাকা ছেড়ে গেলেও একর্ড যায়নি এখনো বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান বলেন, সংস্কার কাজ সন্তোষজনক না হওয়ায় ৫৩৪টি কারখানা থেকে পণ্য না কিনতে গত বছর নভেম্বরে ক্রেতাদের চিঠি দেয় একর্ড। এ নিয়ে তাদের সাথে উদ্যোক্তাদের টানাপোড়েন এখনো শেষ হয়নি।

এদিকে, গবেষকরা বলছেন, একর্ড ও অ্যালায়েন্স চলে যাওয়ার পর সংস্কার কার্যক্রমের মান ও স্বচ্ছতা নিয়ে যাতে কোন প্রশ্ন না ওঠে সেদিকে সতর্ক নজর রাখতে হবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে।

অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পর তৈরি পোশাক কারাখানার তদারকি করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শ অধিদপ্তরের নেতৃত্বে গঠন করা হয়েছে সংশোধন সমন্বয় কমিটি -আরসিসি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে