গ্রামীণ সড়ক উন্নয়নে ২০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডির সাথে এ বিষয়ে একটি চুক্তি সই হয়।
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২৮ কোটি ডলার। যার মধ্যে ২০ কোটি ডলার দেবে এডিবি, বাকিটা যোগান দেবে সরকার। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে ২০২৩ সাল পর্যন্ত। ইআরডির ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ জানান, এই প্রকল্পের মাধ্যমে দেশের ৫টি বিভাগের ১৮০ টি উপজেলার সড়ক উন্নয়ন করা হবে।
এতে উৎপাদনশীল কৃষি এলাকায় যাতায়াত সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক || বিডি টাইম্স নিউজ



























