ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে উত্তরাঞ্চলের জীবনযাত্রা। রংপুরের বিভিন্ন স্থানে আগুন পোহাতে গিয়ে তিন দিনে দগ্ধ হয়েছেন অন্তত ৭ জন।
আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগসহ ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা অঞ্চলে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রংপুর মেডিকেলে প্রতিদিনই শীতজনিত রোগে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা।

এক সপ্তাহ ধরে ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা। এতে বিপাকে পড়ছেন কৃষকরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














