চলতি অর্থবছরে দ্বিতীয় দফায় পোশাক রপ্তানিতে উৎসে কর কমানো হয়েছে। এখন থেকে পোশাক রপ্তানি আয়ের বিপরীতে দশমিক দুই পাঁচ শতাংশ হারে উৎসে কর দিতে হবে কারখানা মালিকদের।

সম্প্রতি এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। গত সেপ্টেম্বরে এই হার আগের চেয়ে কমিয়ে দশমিক ছয় শূন্য শতাংশ করা হয়েছিল। এখন সেই উৎসে কর অর্ধেকের বেশি কমিয়ে দেয়া হলো।
এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত থাকবে। এরপর আবার ১ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। দেশের মোট রপ্তানির ৮৩ শতাংশের বেশি হয় তৈরি পোশাক। ফলে নতুন কর সুবিধা সবচেয়ে বেশি পাবেন পোশাক মালিকরাই।

চলতি অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর হিসেবে ২ হাজার কোটি টাকা কর আদায়ের লক্ষ্য রয়েছে। উৎসে কর কমানোর ফলে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার রাজস্ব কমতে পারে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























