কুষ্টিয়া-০৩ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। কুষ্টিয়া প্রেসক্লাব ও কেপিসির আয়োজনে মতবিনিময় সভাটি শুক্রবার সকালে শহরের দিশা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহবুব-উল- আলম হানিফ বলেন, কু্ষ্টিয়া ছিলো চরমপন্থি সন্ত্রাসীদের অভয়ারণ্য। চুরি ডাকাতি ছিনতাই ছিলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। ২০১৪ সালে আমাকে ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করার পর, কু্ষ্টিয়াকে চরমপন্থি সন্ত্রাস, চুরি ডাকাতি ছিনতাই মুক্ত শান্তির জনপদ প্রতিষ্ঠা করেছি। তিনি আরো বলেন, যারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের কাছ থেকে দেশটাকে রক্ষা করার চেষ্টা করছে সরকার। উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যেয়ে ভোটাররা ভোট দিবে।

তিনি নারীদের উদ্দ্যেশ্য আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য যে কাজ করেছেন তা বাংলার নারী সমাজ সারাজীবন মনে রাখবে। নারীর ক্ষমতায়ন তো আছেই। বিশেষ করে মায়ের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যুগান্তকারী আইন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন করে পাথরে নয় আমি কু্ষ্টিয়াবাসীর হৃদয়ে নাম লিখাতে চায়।

কু্ষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জননন্দিত পৌর মেয়র জনাব আনোয়ার আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আল মামুন সাগর, কেপিসির সাধারন সম্পাদক সোহেল রানা। সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জজ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান, সাংগঠনিক সম্পাদক রুহুল আজম, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, নির্বাহী সদস্য মাজহারুল আলম সুমন, বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা।
প্রিতম মজুমদার,
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























