বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভিয়েতনামের উদ্যোক্তারা। এ বিনিয়োগ আসলে দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমে আসবে বলে আশা করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সকালে রাজধানীর মতিঝিলে, সফররত ভিয়েতনামের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে এক আলোচনায় এসব বিষয় উঠে আসে। এসময় বাংলাদেশের ওষুধ, চামড়া সহ অনেক পণ্যের প্রতি আগ্রহের কথা জানান ভিয়েতনামের ব্যবসায়ীরা। পাশাপাশি এ দেশের পর্যটন শিল্পের উজ্জ্বল সম্ভাবনার কথাও তুলে ধরেন তারা। যৌথ উদ্যোগে কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক সারসহ অন্যান্য খাতে বিনিয়োগের আদর্শ পরিবেশ রয়েছে।
এজন্য কারিগরি জ্ঞান আদান প্রদানে ভিয়েতনামের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইয়ের নেতারা।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ




















