জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সাইফুল আলম সভাপতি ও ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম পেয়েছেন ৬২১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়ত সমর্থিত.. জাতীয়তাবাদী ফোরামের শওকত মাহমুদ পেয়েছেন ৪৩১ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৫৬৯ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ফোরামের ইলিয়াস খান পেয়েছেন ৪০৬ ভোট। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ।

মোট ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটিতে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে ১৩ জন নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী ফোরাম থেকে সদস্য পদে ৩ জন জয় পেয়েছেন। এছাড়া, সদস্য পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র এক প্রার্থী।

ছবি সুত্রঃ যুগান্তর
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে