আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- টিআইবি দুর্নীতিবিরোধী কার্টুন ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে।
রাজধানীর দৃক গ্যালারিতে বিজয়ীদের মাঝে এ পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রপ পিটারসেন, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এবং টিআইবি’র ট্রাস্টি বোর্ডের সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।

এসময় ডেনমার্কের রাষ্ট্রদূত পিটারসেন বলেন, দুর্নীতি উন্নয়নের অন্তরায় এবং টেকসই উন্নয়নে দুর্নীতি বাধাগ্রস্ত করে। এসময় তিনি বলেন, ডেনমার্ক বাংলাদেশ ও টিআইবির পাশে দুর্নীতির বিরুদ্ধে সকল সহযোগিতায় পাশে থাকবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























