আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্যরা নিয়মিত ইসিতে যাতায়াত করে সেখানে কর্তব্যরত সাংবাদিকদের হুমকি-ধামকি দেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করে রিজভী বলেন, সাংবাদিকদের প্রশ্ন পছন্দ না হলে তাদের রাজনৈতিক দলের কর্মী বলে অভিহিত করা হচ্ছে।
শুধু তাই নয়, সাংবাদিকদের লিস্ট করে তাদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না দাবি করে রিজভী আরো বলেন, আসন্ন নির্বাচনে খালেদা জিয়াকে প্রতিদ্ব›িদ্বতা করতে না দেয়ার জন্যই তাকে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























