ধর্ষণের মতো অপরাধ যেন না ঘটে সেজন্য সবাইকেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, বললেণ বিচারক, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। তারা জানালেন, এখন থেকে মামলা করার আগেই মেডিকেল চেকআপ করাতে পারবেন ধর্ষিতা। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ধর্ষণ প্রতিরোধ আইন বিষয়ক এক অনুষ্ঠানে তারা একথা বলেন। এসময় বক্তারা, ভিকটিমসহ সাক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তার লক্ষে আইন প্রনয়ণের তাগিদ দেন।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ধর্ষণ প্রতিরোধ আইন নিয়ে জাতীয় সম্মেলন। অংশ নেন বিচারক, আইনজীবী ও সমাজকর্মীসহ বিশিষ্টজনেরা। আলোচনায় বক্তারা বলেন, ধর্ষনের শিকার নারীর প্রতি পরিবার, সমাজ ও আইন প্রয়োগকারীদের আরো সংবেদনশীল হতে হবে। থানায় তাৎক্ষনিকভাবে অভিযোগ গ্রহণ এবং মামলাকে দ্রুত বিচারের আওতায় আনার তাগিদ দেন তারা। এসময় আইনজীবীরা বলেন, নারী ও মেয়ে শিশুদের প্রতি বৈষম্য ও সহিংসতা কমাতে আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টিভঙ্গি বদলানো জরুরী।


অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ বন্ধ করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে