বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃটিশ নাগরিকদের বাংলাদেশের রাজনৈতিক সভা-সমাবেশ এবং বড় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
মঙ্গলবার ব্রিটিশ ফরেন অফিসের জারি করা এক সতর্কবার্তায় এ কথা বলা হয়েছে, সতর্কতবার্তায় আরো জানানো হয়েছে, সন্ত্রাসী হামলার জন্য বাংলাদেশ খুব ঝুঁকিপূর্ণ।ভবিষ্যতে এ ধরনের হামলায় বিদেশী নাগরিকদের সরাসরি আক্রমণ করা হতে পারে বলেও সতর্ক করা হয়।
সেই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেয়ার পরামর্শ দেয়া হয়।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























