মিয়ানমারের ধর্মমন্ত্রী থুরা উ অং কোর বাংলাদেশ নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লুইন ওকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বিকেলে রাষ্ট্রদূতকে তলব করেন মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ খুরশেদ আলম। এসময়, বাংলাদেশ ও ইসলাম নিয়ে ধৃষ্টতাপূর্ণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে উ অং কোর মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গেল ২৭ নভেম্বর মিয়ানমারের ধর্মমন্ত্রী থুরা উ অং কো এক শেষকৃত্যানুষ্ঠানে ইসলামকে উগ্রবাদী ধর্ম বলে ইঙ্গিত করেন। পরে মিয়ানমারের রাজধানী নেপিডোতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় থুর উ বলেন, সাত লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে গেছে। এর মাধ্যমে দেশটি অর্থ উপার্জন করছে এবং তাদের রাখাইনে ফিরতে দিচ্ছে না।

এই মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে