ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী আত্মহত্যার ঘটনায় ৩ শিক্ষকের সম্পৃক্ততা পেয়েছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এবং বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রতিবেদনের আলোকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান শিক্ষক জিনাত আখতার ও শ্রেণী শিক্ষক হাসনা হেনাকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। স্কুলটির সব শাখার ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বুধবার সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এই নির্দেশের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শ্রেণি শিক্ষক হাসনা হেনা ও প্রভাতি শাখার প্রধান শিক্ষক জিনাত আরাকে বরখাস্ত করা হয়। তাদের এমপিও বাতিল করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের বর্জনের ডাকেও বুধবার সকালে নেয়া হয়েছে সব পরীক্ষা। পরে পরীক্ষা বন্ধে স্কুলের সব গেইট আটকে দেন আন্দোলনকারীরা। এ অবস্থায় ভিকারুননিসার সব শাখার ক্লাস-পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। এদিকে সহপাঠী অরিত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযুক্তদের বিচার দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থী ও অভিভাবকরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে অনেক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে ভিকারুননিসার সামনে অবস্থান নিয়েছেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























