হাজার বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝুঁকিতে পৃথিবী। এমন আশঙ্কা জলবায়ু বিশেষজ্ঞদের। পোল্যান্ডে জলবায়ু সম্মেলনে তারা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে, পৃথিবীকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস জানিয়েছেন, কপ-টোয়েন্টি ফোর কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এরই মধ্যে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা প্যারিস জলবায়ু চুক্তি কার্যকরের বিষয়ে একমত হয়েছে।

এদিকে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এতে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় যে তহবিল সঙ্কট সৃষ্টি হয়েছে তা অনেকটাই লাঘব হবে। প্যারিস জলবায়ু চুক্তির সফল প্রয়োগের লক্ষ্যে রূপরেখা তৈরি এবারের সম্মলনের প্রতিপাদ্য।

 

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে