জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে বয়সভিত্তিক ফুটবলারদের দীর্ঘ মেয়াদি আবাসিক ক্যাম্প। সিলেটের পরিবর্তে কমলাপুর স্টেডিয়ামে হবে ৩ বছরের ক্যাম্প। সেজন্য প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম সংস্কার করবে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া মার্চে ফিফা উইন্ডোতে জাতীয় দলের প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে।
নারী ফুটবলের সাফল্যের রহস্যটা জটিল নয়, বাফুফে ভবনে চলছে দীর্ঘ মেয়াদি আবাসিক ক্যাম্প। কিন্তু এতদিন উপেক্ষিত ছিল বয়সভিত্তিক ছেলেরা। সাফ অনূর্ধ্ব-১৫ শিরোপা জেতায় গুরুত্ব বেড়েছে অবসান হচ্ছে অপেক্ষার। জানুয়ারিতে কিশোরদের নিয়ে শুরু হচ্ছে ৩ বছরের অনুশীলন ক্যাম্প। শুরুতে ফুটবলারের সংখ্যা ৬০ ফুটবলারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রতিবছর ট্যালেন্ট হান্টের মাধ্যমে বাড়বে সংখ্যা। দীর্ঘদিনের আক্ষেপের নাম ফুটবল অ্যাকাডেমি। প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করা সম্ভব হয়নি। সিলেটে ক্যাম্পের পরিকল্পনা বাদ দিয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম বেছে নিয়েছে বাফুফে। প্রায় বিশ কোটি টাকা ব্যায়ে সংস্কার হচ্ছে কমলাপুর স্টেডিয়াম।
নভেম্বর জাতীয় দলের প্রীতি ম্যাচে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে। ফিফা উইন্ডো কাজে লাগাতে পারেনি ফেডারেশন। এবার মার্চ উইন্ডোটা মিস করতে চায় না কর্তারা। ক্যাম্পের জন্য প্রস্তুত আছে স্পন্সর। এখন শুধু পরিকল্পনা বাস্তবায়নে অলিম্পিক ও জাতীয় দলের পাইপ লাইন শক্তিশালী করতে চায় বাফুফে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














