ইউনিলিভারের কাছে ব্যবসা বিক্রির খবরে পুঁজিবাজারে বেড়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের শেয়ারের দর। ব্যবসা হাতবদলের একদিন পরেই আজ দর বেড়েছে ৮৫ টাকা।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে, জিএসকের শেয়ারের দাম আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে ১ হাজার ৪৫৭ টাকা, যা গত ৮ জুলাইয়ের পর সর্বোচ্চ। এর আগে জিএসকে জানায়, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের ৮২ শতাংশ শেয়ার ১ হাজার ৬৪০ কোটি টাকায় কিনে নিচ্ছে ইউনিলিভার। পাশাপাশি পৃথিবীর প্রায় ২০টি দেশের হরলিক্সের ব্যবসাও কিনছে তারা।

বাংলাদেশে জিএসকের ব্যবসার ৭০ শতাংশ ছিল কনজিউমার হেলথকেয়ার ইউনিটের, বাকি ৩০ শতাংশ ফার্মাসিউটিক্যালস। পাঁচ মাস আগে বাংলাদেশ থেকে ওষুধের ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণা দেয় গ্ল্যাক্সোস্মিথক্লাইন।

 

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে