হিমালয়ে শক্তিশালী ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছেন ভারতের বিজ্ঞানীরা। সম্প্রতি বেঙ্গালুরুর জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের গবেষণায় এ কথা জানানো হয়।
গবেষণায় বলা হয়, ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হতে পারে। ৬শ থেকে ৭শ বছর ধরে হিমালয়ের নীচের প্লেটে চাপ বাড়ার কারণে যে কোনো সময় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে।
পশ্চিম নেপালের মোহন খোলা এবং ভারতের চোরগলিয়া, এই দুটি অঞ্চলে দীর্ঘ দিন ধরে গবেষণা চালানো হয়। এর পরেই এই সিদ্ধান্তে আসেন ভারতীয় ভূতত্ত্ববিদেরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























