বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে, নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য জিম ব্যাঙ্কস।

এ জন্যে ধর্মীয় দলগুলোর তৎপরতা অবিলম্বে বন্ধের তাগিদ দিয়েছেন তিনি। হাউজ অব রিপ্রেজেনটেটিভে ব্যাঙ্কস জানান, গণতান্ত্রিক ধারা অব্যহত রাখতে, জামায়াতে ইসলাম, ছাত্র শিবির এবং হেফাজতে ইসলামের মতো দলগুলোর কার্যক্রম বন্ধ করা উচিত। এ ইস্যুতে একটি খসড়া সমাধানপত্র জমা দিয়েছেন তিনি। শিগগিরই তা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গিকার নিয়ে, ১৯৭১ সালে স্বাধীন ভূখণ্ড হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। জামাত-ই-ইসলামসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে