আড়াই বছরে দেশে করদাতা নিবন্ধন বেড়ে হয়েছে দ্বিগুণ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের হিসাবে নিবন্ধিত করদাতা ৩৮ লাখ ছাড়িয়েছে। তরুণদের নিবন্ধন বেড়েছে ৩০ ভাগের বেশি। এদিকে দশ বছরে আয়কর আদায় বেড়েছে সাড়ে পাঁচগুণ।

পুরোনো পদ্ধতির পরিবর্তে অনলাইনে করদাতা নিবন্ধন বা ইটিআইএন দেয়া শুরু হয় ২০১৩ সালের জুলাইয়ে। আয়কর রিটার্ন জমা, ফ্ল্যাট বা গাড়ি নিবন্ধন, ব্যবসা শুরুসহ নানা কাজে লাগে ১২ ডিজিটের এ নম্বর। ইটিআইএন চালুর তিন বছরে নিবন্ধন নেন প্রায় বিশ লাখ করদাতা। চলতি নভেম্বরে এ সংখ্যা ৩৮ লাখ ছাড়িয়েছে। এনবিআরের আশা, আগামী দুই বছরে এ সংখ্যা ৫০ লাখ ছাড়াবে।

সংস্থার দাবি, ইটিআইএন না নিলেও ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রের বিনিয়োগ থেকে আয়কর দিচ্ছেন আরো প্রায় ৪০ লাখ মানুষ। এনবিআরের হিসাবে, ২০০৭-০৮ অর্থবছরে আয়কর আদায় ছিলো মাত্র ১২ হাজার কোটি টাকা। পাঁচ বছরের মাথায় যা ৩৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়। সবশেষ গত অর্থবছরে আদায় হয়েছে প্রায় ৬৬ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে আঙকর আদায়ের লক্ষ্য প্রায় এক লাখ কোটি টাকা। এনবিআরের হিসাবে, গত বছর রিটার্ন জমা দিয়েছেন প্রায় ১৮ লাখ করদাতা। এ বছর তা ২২ লাখের বেশি হবে। আগামী দুই বছরে এ সংখ্যা ৩০ লাখে উন্নীত করতে চায় এনবিআর।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে