পাকিস্তান জঙ্গিবাদ দমনে কঠোর হতে ব্যর্থ হওয়ায় এবার সার্ক সম্মেলনে যোগ দিচ্ছে না ভারত। একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

তিনি আরো বলেন, ভারত কার্তারপুরে করিডর নির্মাণে সম্মত হলেও, এখনি পাকিস্তানের সাথে আলোচনায় বসতে রাজি নয়। সুষমা অভিযোগ করেন, ভারতে জঙ্গি হামলায় সহায়তা করছে পাকিস্তান। কার্তারপুর করিডর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগেই এই সিদ্ধান্তের কথা জানান সুষমা স্বরাজ।
আজ কার্তারপুরের করিডর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কার্তারপুরে গুরুদুয়ারা দরবারে ভারতীয় শিখেরা যাতে সহজে যাতায়াত করতে পারে, সেজন্য সীমান্তে এই করিডর উন্মুক্তের সিদ্ধান্ত নেয় ভারত-পাকিস্তান।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























