বাংলাদেশে সম্প্রচারিত বিদেশী চ্যানেলগুলোতে বিজ্ঞাপন প্রচার না করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করলো বেসরকার টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। সকালে রাজধানীর গুলশানে অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা শেষে এসব কথা জানান সংগঠনের সভাপতি সালমান এফ রহমান। সভায় অ্যাটকোর চারজন নতুন পরিচালক নির্বাচিত হন।

বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন-অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। রাজধানীর গুলশানে বেক্সিমকোর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ১৫ সদস্যের অ্যাটকোর এই সভায় নতুন চারজন পরিচালক নির্বাচিত হয়েছেন। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাটকোর সভাপতি সালমান এফ রহমান। নবনির্বাচিত পরিচালকদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

অ্যাটকোর সভাপতি জানান, বাংলাদেশে স¤প্রচারিত বিদেশী চ্যানেলগুলোতে এখন থেকে আর বিজ্ঞাপন প্রচারিত হবে না। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। ক্যাবল টিভির সিরিয়াল নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি চ্যানেলের জন্ম তারিখ মোতাবেক তা করার নীতিমালা বাস্তবায়ন করার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে অ্যাটকো। বার্ষিক সাধারণ সভায় বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক টিপু আলমসহ অন্যান্য টেলিভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে