সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলায় রয়েছে চারটি সংসদীয় আসন। স্বাধীনতার পর আসনগুলো বেশকিছুদিন বিএনপির দখলে ছিল। কিন্তু ২০০৮ সালের নির্বাচন থেকে আসনগুলো আওয়ামীলীগ তথা ১৪ দলের দখলে যায়। এবার জেলার দুটি আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী পরিবর্তন হয়েছে। আসন দুটি হল কুষ্টিয়া-০১(দৌলতপুর) এবং কুষ্টিয়া-০৪(খোকসা- কুমারখালী)।
কুষ্টিয়া-০১ আসনে মনোনয়ন পেয়েছেন নতুন মুখ সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য জনাব আ.ক.ম সরওয়ার জাহান বাদশা। মনোনয়ন বঞ্চিত হয়েছেন বর্তমান সাংসদ ও উপজলো আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো: রেজাউল হক চৌধুরী। জনাব চৌধুরী ২০১৪ সালের নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করে বিজয়ী হন। পরে অবশ্য তিনি আওয়ামীলীগে যোগ দেন। এদিকে এই আসনে সাবেক সাংসদ আফাজ উদ্দিন আহমেদের মনোনয়নের দাবিতে তার সমর্থকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। গতকালের ধারাবাহিকতায় আজও তারা উপজেলার তারাগুনিয়া নামক স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকে।

কুষ্টিয়া-০২ আসনে মনোনয়ন পেয়েছেন জোটের প্রার্থী বর্তমান সাংসদ, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু।

কুষ্টিয়া-০৩ আসনেও প্রার্থী পরিবর্তন হয়নি। এখানে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ও আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মো:মাহাবুবউল আলম হানিফ।

- কুষ্টিয়া-০৪ আসনেও এসেছে নতুন মুখ। মনোনয়ন পেয়েছেন অপেক্ষাকৃত তরুণ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহোচর শহীদ গোলাম কিবরিয়ার পৌত্র।

১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ ধারাবাহিক উন্নয়নের ফলস্বরুপ চারটি আসন আবারো জয়লাভের ব্যাপারে আশাবাদী।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























