বাংলাদেশ আগামী ২০১৯-২০২১ মেয়াদে তিন বছরের জন্য রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা -ওপিসিডব্লিউ -এর নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৯ নভেম্বর সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ২৩তম অধিবেশনে সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এ অধিবেশনের ভাইস-চেয়ারপার্সনও নির্বাচিত হয়েছে।

ওপিসিডব্লিউ -এর নির্বাহী পরিষদের ২০১৯-২০২১ মেয়াদের জন্য এশিয়া গ্রুপ থেকে বাংলাদেশসহ ৬টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে