আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছে হাইকোর্ট। নিরাপদ সড়ক আন্দোলনের সময় উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তান হন তিনি।

বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার আজ এ আদেশ দেয়। তার জামিন প্রশ্নে এক মাস আগে অন্য একটি বেঞ্চের দেয়া রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেয় হাইকোর্ট।

শহীদুল আলমের আইনজীবী জানান, গ্রেপ্তারের পর ১০২ দিন পার হলেও এখনও মামলার তদন্ত শেষ হয়নি। এছাড়া, এখনও তিনি কোনো স্বীকারোক্তি দেননি। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত শহীদুল আলমকে জামিন দেয়। এ মুহূর্তে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে