দিনাজপুর-৬ সর্ববৃহৎ নির্বাচনী এলাকা। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট ৪টি উপজেলা, ৩টি পৌরসভা এবং ২৩টি ইউনিয়ন নিয়ে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকা গঠিত। ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ৪২৫ জন। বিগত নির্বাচনে এই আসন থেকে বিএনপি ২ বার জামাত ২ বার জাতীয়পার্টি ১ বার এবং ন্যাপ ১ বার নির্বাচিত হয়েছেন। এই আসনটি মূলত বিরোধী দলের আসন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশি। তারা হলেন বর্তমান এমপি শিবলী সাদিক, সাবেক এমপি আজিজুল হক চৌধুরী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, অপরদিকে ১৪ দলের প্রার্থী ন্যাপনেতা কাজী লুৎফুর রহমান চৌধুরী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন জামাতের নিবন্ধন বাতিল করেছেন। দিনাজপুর-৬ নির্বাচনী এলাকায় জামাতের উলেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে। জামাত প্রার্থী আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলাগাছ মার্কা নিয়ে নির্বাচন করলেও বিপুল সংখ্যক ভোট পাবেন। বিএনপি সমর্থন দিলে অঘটন ঘটিয়ে দিতে পারেন।
এলাকার প্রগতিশীল সচেতন মহলের অভিমত যুদ্ধাপরাধী জামাতের হাত থেকে এই আসনটি রক্ষা করতে হলে একজন সৎ ও নির্ভিক প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। ১৪ দলের মনোনয়ন প্রত্যাশি ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কাজী আবু জাফর, মুহাম্মদ লুৎফুর রহমান চৌধুরীকে মনোনয়ন দিলে আওয়ামী লীগে কোন বিভেদ থাকবে না। দলমত নির্বিশেষে সকলে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।



























