সিলেটের টিলাগড়ে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে দর্শণার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে দেশের তৃতীয় বৃহৎ চিড়িয়াখানা। গত শুক্রবার থেকে শুরু হয়েছে এর আনুষ্ঠানিক যাত্রা। পশু-পাখির সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে চিড়িয়াখানাটি ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গাজীপুর সাফারি পার্ক থেকে চিড়িয়াখানায় এরিমধ্যে আনা হয়েছে ৯ প্রজাতির ৫৮টি প্রাণি। আগামী সপ্তাহে আসবে দুটি চিত্রল হরিণ। আর ডিসেম্বরে আনা হবে বাঘ। তবে, প্রাণি সংরক্ষণ কেন্দ্রের ভেতর চিড়িয়াখানা স্থাপন করায় শঙ্কিত পরিবেশবাদিরা। সেক্ষেত্রে দর্শনার্থীদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণের দাবি তাদের।

১১২ একর আয়তনের টিলাগড় ইকোপার্কে ২০১২ সালে শুরু হয় চিড়িয়াখানা নির্মাণ। কথা ছিলো তিন বছরের মধ্যে কাজ শেষ হওয়ার। কিন্তু নির্মাণের ছয় বছর তা খুলে দেয়া হলো দর্শণার্থীদের জন্য। এসব দাবি বিবেচনার পাশাপাশি বন কর্মকর্তারা জানান, চিড়িয়াখানার ভেতরে থাকবে হাসপাতাল। চিকিৎসা দেয়া হবে অসুস্থ প্রাণিদের।

সপ্তাহের সাতদিনই দশ টাকা প্রবেশ মূল্য দিয়ে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন বন্যপ্রাণি সংরক্ষণ কেন্দ্র ও চিড়িয়াখানা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে