হঠাৎ করেই দেশের ফুটবলের উন্নয়নে নড়েচড়ে বসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সারাদেশের জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় একলাখ ৩০ হাজার ফুটবলার থেকে ১৪৪ জনকে বাছাই করেছে মন্ত্রণালয়। এক সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিভা অন্বেষণ কর্মসূচী অনুষ্ঠিত হয় ৫০০টি ভেন্যুতে। চূড়ান্ত পর্ব থেকে শীর্ষ ৪০ ফুটবলারকে বাছাই করবে ফেডারেশন। ভালো প্রতিভার সন্ধান পেলে বাড়তে পারে খেলোয়াড় সংখ্যা।

বাছাইকৃতদের বয়সসীমা অনুযায়ী বিকেএসপি ও বাফুফের আওতায় দেয়া হবে উন্নত প্রশিক্ষন। এখান থেকেই বাংলাদেশের ফুটবল তাঁর সোনালী দিন ফিরে পাবে বিশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের।

বাফুফের পাশাপাশি বিভিন্ন ক্লাবেও পরিচর্চা পাবে খেলোয়াড়েরা। মঙ্গলবার চূড়ান্ত পর্বের উদ্বোধন করে এই আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














