অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত দেড় মাসে প্রায় ৮ হাজার কোটি টাকা বাজার মূলধন কমেছে ঢাকার পুঁজিবাজারে। অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে মূলধন তুলে নিচ্ছেন, ফলে বাজারে দেখা দিয়েছে তারল্য সংকট। বিশ্লেষকরা বলছেন, মূলত নির্বাচন ঘিরে শঙ্কা থেকে এমন পরিস্থিতি দেখা দিয়েছে।

বেশকিছুদিন ধরেই পুঁজিবাজারে বাড়ছে শেয়ার বিক্রির চাপ। কমছে বড় বিনিয়োগ। বাজারে লেনদেন কমার পাশাপাশি প্রভাব পড়েছে সূচকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর তথ্যানুযায়ী, সেপ্টেম্বরের শুরুতে এই পুঁজিবাজারে মূলধন ছিল ৩ লাখ ৯৬ হাজার কোটি টাকার বেশি। দেড় মাসের ব্যবধানে এই মূলধন কমে হয়েছে ৩ লাখ ৮৮ হাজার কোটি টাকা। নির্বাচন ঘিরে বিদেশি বিনিয়োগকারী সক্রিয় না হওয়া, ব্যাংকিং খাতে অস্থিরতা ইত্যাদি কারণে তারল্য সংকট দেখা দিয়েছে পুঁজিবাজারে বলছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে তালিকাভুক্ত কোম্পানি ভবিষ্যতে ভালো লভ্যাংশ দেবে না এমন আশঙ্কা অনেকের। এসব কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। অনেকেই মূলধন তুলে নিচ্ছেন।

গত নির্বাচনি বছরগুলোর চেয়ে এবারের নির্বাচনের আগে বাজার পরিস্থিতি ভাল বলেও মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ভোটের দু-তিন মাসের মধ্যে বাজার পরিস্থিতি আরো ভালো হবে বলেও আশা তাদের।

নিউজ ডেস্ক।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে