সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ৫৫ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক। একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলায় হয়, সাংবাদিকসুলভ প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে চরিত্রহীন বলার এখতিয়ার কারোর নেই। স্বাধীন সাংবাদিকতা ও উন্মুক্ত গণমাধ্যম বিভিন্নভাবে আক্রান্ত উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, রাজনীতিবিদ ও আইনবিদ হিসেবে ব্যারিস্টার মইনুলের কাছ থেকে এ রকম আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে