ইউরোপীয় ইউনিয়নের সাথে মতপার্থক্য থাকলেও এখনও ব্রেক্সিট চুক্তি সম্ভব বলে মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। সোমবার পার্লামেন্টে দেয়া ভাষণে মে জানান, ঠাণ্ডা মাথায় শান্তিপূর্ণ ভাবেই ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হবে।

এসময় নদার্ন আয়ারল্যান্ডের সাথে সীমানা নির্ধারণ এখনও চূড়ান্ত না হওয়ার বিষয়টি দু’পক্ষের জন্যই হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। তবে মে’র দাবি, সীমানা নির্ধারণ বিষয়ে কোন জটিলতা ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করতে বাধা হবে না। এর আগে সীমান্ত জটিলতা, ব্রেক্সিট চুক্তিকে আরও কঠিন করে তুলছে বলে সতর্ক করে দেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।
সময় থাকতে এ বিষয়ে সমঝোতা করতে হবে বলেও সাবধান করেন তিনি। বুধবার ব্রাসেলসে ইইউ নেতাদের সাথে বৈঠকে ব্রেক্সিট নীতিমালা প্রণয়নের বিষয়ে আলোচনা করবেন টেরিজা মে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে